ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

শওকত আলী রাসেলের সমর্থনে প্রগতিশীল প্যানেলের মেজবান

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২৭ অক্টোবর, ২০২৫,  9:34 PM

news image

আগামী এফবিসিসিআই নির্বাচন সামনে রেখে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এক মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে (২০২৫-২৭) মেয়াদে এফবিসিসিআইয়ের সভাপতি প্রার্থী ও প্যানেলের প্রধান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নেতা শওকত আজিজ রাসেল উপস্থিত সকল ব্যবসায়ী ও অতিথিদের দোয়া চান।

তিনি বলেন, “১৭ বছর আপনারা বঞ্চিত ছিলেন, আপনাদের কথা কেউ শোনেনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি— নির্বাচিত হলে আপনাদের অধিকার নিশ্চিত করব।” তিনি আরও বলেন, মুক্তিপণাভিত্তিক এবিএফসিআই গড়ে তোলা আর সহ্য করা হবে না, ব্যবসায়ীদের স্বার্থ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী মেহেদী আলী। তিনি বলেন— ব্যবসায়ীরা প্রগতিশীল প্যানেলের পক্ষে একত্রিত হয়েছেন। নির্বাচনে বিজয়ের জন্য সবার দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানে চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করায় সহ-সভাপতি প্রার্থী শাফিক শামিম উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও বার্তায় সকলের কাছে সমর্থন চান।

বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই মিলনমেলা। বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—  হাবিব উল্ল্যাহ ডন, খন্দকার রুহুল আমিন, মাহাবুব ইসলাম রুনু, ইকবাল জামাল জুয়েল, মোহা , জামাল উদ্দিন, আনোয়ার হোসেনন,য়নিয়াজ আলী চিশতি, কেফায়েত উল্ল্যাহ টুইংকেল, আলাউদ্দিন মল্লিক,  আওলাদ হোসেন রাজিব, লুৎফর রহমান তালুকদার, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন