ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

লাকসামে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন

#

আমজাদ হোসেন (লাকসাম)

০৫ ডিসেম্বর, ২০২৫,  2:38 AM

news image

তিন দফা দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের "কমপ্লিট শাটডাউন" কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের উদ্যোগে লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারক লিপি দেন আন্দোলনরত শিক্ষকরা। পরে তারা উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।

অবস্থান কর্মসূচী চলাকালে বিভিন্ন দাবি তুলে ধরে শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুম বিল্লাহ, জসিম উদ্দিন, একরামুল হক মুন্না, ফারুক আহমেদ, খলিলুর রহমান, কবির আহমদ, আবদুল লতিফ, সালমা জাহান, রনক জাহান, ফারজানা মনির, মনির হোসেন প্রমুখ। এ সময় উপজেলার প্রায় ৫শ’ সহকারি শিক্ষক একাত্মতা পোষণ করে আন্দোলনে অংশগ্রহণ করেন।

শিক্ষকরা জানান, অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২৩ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় "প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ" এর ভার্চুয়াল মিটিংয়ের যৌথ সিদ্ধান্ত মোতাবেক বুধবার হতে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "কমপ্লিট শাটডাউন" বা তালাবদ্ধ কর্মসূচী চলছে।

অর্থমন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জনসহ বিদ্যালয়ে "কমপ্লিট শাটডাউন" বা তালাবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- ১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড দাবির প্রেক্ষিতে অর্থ অর্থমন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি। ২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান। ৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন