ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

লাকসামে অরাজনৈতিক সংগঠনগুলোর মিলনমেলা

#

আমজাদ হোসেন (লাকসাম)

০৭ এপ্রিল, ২০২৬,  5:20 PM

news image

লাকসামে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনসমূহের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় লাকসাম গ্রীন ভিউ (নিচতলা) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মোট ৮৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচনা, পরিচিতি পর্ব, মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক জি.এম.এস রুবেল-এর সঞ্চালনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন এমএস দোহা, আব্দুল কুদ্দুস, ফারুক আল শারাহসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, লাকসাম নাট্যজংশন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশন, লাকসাম সিটি রানার গ্রুপ, রক্তের বাঁধন লাকসাম, কন্টেন্ট ফ্যামিলি, রূপ বুটিকস নারী উন্নয়ন সংস্থা, বিডি ক্লিন লাকসাম, লাকসাম টিভি ফাউন্ডেশন, স্টুডেন্ট কমিউনিটি, ব্যান্ড শৈশব, লাকসাম ব্লাড গ্রুপ, মানবতার তরে মানবপ্রেমী, নূপুর নারী কল্যাণ সমিতি, স্মাইল ফাউন্ডেশন, লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি, পশ্চিম গাঁও উন্নয়ন সংস্থা এবং ভিক্টোরি অব হিউম্যানিটি।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক যায়যায়দিন, সাপ্তাহিক সময়ের দর্পণ, স্থানীয় পোর্টাল দূর্বার, লাকসাম টিভি ও লাকসাম সিটি নিউজ।

সবশেষে ব্যান্ড শৈশবের সৌজন্যে মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক পরিচিতি এবং ভবিষ্যৎ কার্যক্রমে সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন