ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

রামগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

#

ওমর ফারুক (রামগঞ্জ প্রতিনিধি)

২৮ নভেম্বর, ২০২৫,  12:17 AM

news image

রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সূধী সমাজের অংশগ্রহণে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মোঃ ছিদ্দিক উল্যার সভাপতিত্বে কোমলমতি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ আল তামজিদ এজেপি প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আমজাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, ঢাকা বঙ্গবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, ডিএসএ ইউনাইটেড একাডেমির সভাপতি মোঃ সামছুর রহমান শামীম, বিদ্যালয়ের দাতা সদস্য অজি উল্যা, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন জমাদ্দার, রেমিটেন্সযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন, মোঃ গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুকবুলুর রহমানসহ অনেকে।

পরে হাফেজ আব্দুল মোতালেবের পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত সফলতা কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন