ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

রামগঞ্জে হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে আটক

#

ওমর ফারুক (রামগঞ্জ প্রতিনিধি)

২৬ নভেম্বর, ২০২৫,  9:46 PM

news image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া গ্রামের চা দোকানদার আনোয়ার হোসেন (৪৭) কে চুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামী মোঃ ইউসুফ (৪৫) কে আটক করেছে র‌্যাব-১১।

২৬ (নভেম্বর) বুধবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।

তিনি বলেন, মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিনের সাহারপাড়া গ্রামের কনফেকশনারী ব্যবসায়ী (চা-দোকানদার) আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইউসুফ। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে মঙ্গলবার রাতে মোঃ ইফসুফের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে রামগঞ্জ থানায় মামলা করেন।

মিঠুন কুমার কুন্ডু বলেন, র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে এবং আইনী প্রক্রিয়ার জন্য বুধবার তাকে রামগঞ্জ থানায় হস্তান্তর করেছে। 

হত্যাকাণ্ডের শিকার আনোয়ার হোসেন ভোলাকোট ইউনিয়নের শাহারপাড়া গ্রামের আলী রেজা ব্যাপারী বাড়ীর মজিবুল হকের ছেলে এবং অভিযুক্ত মোঃ ইউসুফ একই গ্রামের মাইঝের বাড়ির এরশাদ মিয়ার ছোট ছেলে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন