ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম

রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায়

#

নিশাত শাহরিয়ার

২০ জুন, ২০২৬,  2:06 AM

news image

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনবিআর অফিসের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের জায়গা নিজের ইচ্ছেমতো দখল করে একাধিক দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী আলমাসের বিরুদ্ধে।

নাম পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন দোকানদার জানান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে ভালো যোগাযোগ থাকায় তাদের সহায়তায় খালের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে আওয়ামী সুবিধাভোগী আলমাস। 

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সচেতন  মহলের মতে, বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে সারাদেশের দখল হওয়া খালগুলো উদ্ধারের ব্যাপারে যখন জোর তৎপরতা চালাচ্ছে ঠিক তখন আলমাসদের মতো সব সরকারের শাসনামলে সুবিধাভোগীরা সরকারী সম্পদ যেমন দখল করছে তেমনি এদের অনুপ্রেরণায় গড়ে উঠছে দখলকারী সিন্ডিকেট। আর এভাবেই দিন দিন বাড়ছে দখলকারীর সংখ্যা। 

বিপুল ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের বিভিন্ন স্থানে খাল খনন কর্মসূচী বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন ঠিক তখন আলমাসের মতো খাল দখলকারী সিন্ডিকেটের সদস্য স্বয়ং রাজধানীর বুকে বহমান খালের জায়গা দখল করে সরকারকে বিব্রত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের প্রচলিত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচীকে উৎসাহিত না করে বরং নানাভাবে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র করছে। 

আলমাসের মতো খালের জায়গা দখলকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্তমূলক উদাহরন সৃষ্টির আহবান জানিয়েছেন সমাজের সচেতন মহল। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ এখন সময়ের দাবী।