ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ে প্রশাসনের দোহাই দিয়ে খোলা বাজারে ডিজেল বিক্রি

#

নিশাত শাহরিয়ার

২৭ মার্চ, ২০২৬,  11:11 PM

news image

সরকারী নিয়মনীতি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে ডিজেল মজুদ করে খোলা বাজারে যত্রতত্র বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। 

এমনই এক চিত্র পরিলক্ষিত হয় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর কার্যালয়ের সামনে। আশিকুর রহমান নামে এক ব্যক্তি এনবিআর কার্যালয়ের গেটের সামনে ডিজেল বিক্রি করছেন চড়া দামে।

রাস্তার পাশে নিয়ম বর্হিভূর্তভাবে ডিজেল বিক্রেতা আশিকুর রহমান জানায়, একটু বাড়তি টাকা দিলেই ফিলিং স্টেশনের কর্মচারীদের মাধ্যমে ডিজেল সংগ্রহ করা যায়।

শেরেবাংলা থানাকে ম্যানেজ করেই ডিজেল বিক্রি করছেন বলে জানান আশিকুর রহমান। নিউজ করে কিংবা প্রশাসনকে জানিয়ে কোন লাভ হবে না বলেও জানান ডিজেল সিন্ডিকেটের এই সদস্য। এ বিষয়ে  শেরেবাংলা থানার অফিসার ইনচার্যকে অবহিত করা হলেও তিনি নিউজ করার আগ পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানাননি। 

রাজধানীর শেরেবাংলা থানা ২৮ নং ওয়ার্ড বিএনপি বাজার ইউনিট বিএনপির সভাপতি মো: আমির হোসেন জানান, অবৈধ উপায়ে কোন ব্যবসাকেই আমরা সমর্থন করি না। যেকোন ব্যবসা হোক না কেন সেটা দেশের প্রচলিত আইন মেনে করা উচিত। 

বিএনপি বাজার ইউনিট বিএনপির সাধারন সম্পাদক কবির হোসেন বলেন, যেকোন ব্যবসা বৈধ উপায়ে করা উচিত। অবৈধ উপায়ে জ্বালানী তেল বিক্রির বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

বিএনপি নেতা লিটন মাহমুদ জানান, জ্বালানী তেলের সংকট মোকাবেলায় সকলকে ধৈর্য্য ধারন করতে হবে। কোনভাবেই কৃত্তিম সংকট তৈরী করা যাবে না। অবৈধ উপায়ে কেউ তেল বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার দাবী করেন তিনি। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন