ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

রংপুরে সাংবাদিক বাদলকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৫,  11:22 PM

news image

সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যাচেষ্টা মামলার মূল আসামি মো: এনায়েত আলী রকি (৩৮) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে রংপুর কোতোয়ালী থানা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) দুপুরে তাকে রংপুর মেট্রোপলিটন আমলী আদালতে প্রেরণ করা হয়েছে।

আরপিএমপি কোতোয়ালী থানার মামলা নং-২৪, তারিখ-২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দায়ের হওয়া এ মামলার এজাহারনামীয় ১নং আসামি রকি। তিনি রংপুর মহানগরের কোতোয়ালী থানাধীন সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানীর মোড় এলাকার বাসিন্দা।

তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ সুদীপ্ত শাহিনের নেতৃত্বে পুলিশ বুধবার (০১ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিপিসি-১, র‌্যাব-১০, যাত্রাবাড়ী ক্যাম্প, ঢাকার সহায়তায় তাকে গ্রেফতার করে।

পরে বৃহস্পতিবার দুপুর অনুমান আড়াইটার দিকে ধৃত আসামিকে রংপুরে এনে থানায় হাজির করা হয়। মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন