নিশাত শাহরিয়ার
০২ জুন, ২০২৬, 12:37 PM
রংপুরে মাদক বিরোধী অভিযানে আটক ৩
রংপুর নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান মাদক বিরোধী অভিযানে ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে গোয়েন্দা বিভাগের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন মাদক কারবারি এবং গাঁজা সেবনরত ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১জুন) রংপুরের তাজহাট এলাকায় অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাফিজুর (৪৭), পিতা-মৃত বেরাজ উদ্দিন, মাতা-মৃত জমিলা খাতুন, সাং-তাজহাট আমলাপট্টি, ওয়ার্ড নং-২৮, থানা-তাজহাট, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাতে কোতয়ালী থানার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় মোঃ হাসিবুর রহমান (৩৫), পিতা-মোঃ আইয়ুব হোসেন, মাতা-মোছাঃ হোসনে আরা, স্থায়ী ঠিকানা-সাং-খগাখড়িবাড়ী, ওয়ার্ড নং-০৯, ইউপি-খগাখড়িবাড়ী, থানা-ডিমলা, জেলা-নীলফামারী এবং অস্থায়ী ঠিকানা-সাং-নুরপুর, ওয়ার্ড নং-২৬, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চলমান অভিযানে কোতয়ালী থানার গোমস্তাপাড়া থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রঞ্জু মিয়া (৩০), পিতা-মোঃ মন্টু মিয়া, মাতা-মোছাঃ রঞ্জিনা বেগম, সাং-জুম্মাপাড়া ছোট মাদ্রাসা, ওয়ার্ড নং-২৭, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুরকে গ্রেফতার করা হয়।
অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।