ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০২ জুলাই, ২০২৬,  4:42 PM

news image

রংপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার প্যাকেটে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

এ ঘটনায় মনসুর মণ্ডল ওরফে বোদা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার ১ জুলাই  নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করে।

বিষয়টি  নিশ্চিত করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আবু জাফর। আটক মনসুর মণ্ডল, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা জালাল মণ্ডলের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় ডিএনসি। আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে রংপুরে ইয়াবার একটি বড় চালান আসছে।

এরপর সিভিল পোশাকে ডিএনসির সদস্যরা এস এ পরিবহন অফিসে নজরদারি শুরু করেন। তিনি বলেন, মনসুর পার্সেল নিতে এলে তাকে আটক করা হয়। পরে পার্সেল খুলে চা পাতার প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির দাবি, মনসুর একটি ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে আসছেন। তিনি কক্সবাজার থেকে মাদক এনে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করেন।

আবু জাফর বলেন, মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন কৌশলে মাদক পরিবহন করছে। কখনো ফলের কার্টনে, কখনো পোশাকে, আবার কখনো খাদ্যপণ্যের মোড়কে মাদক পাঠানো হচ্ছে। এবার চা পাতার প্যাকেট ব্যবহার করা হয়েছিল। তবে গোয়েন্দা নজরদারির কারণে চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন