ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

যুবদলের কমিটি অবৈধ দাবি করে মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

১০ জানুয়ারি, ২০২৬,  12:13 AM

news image

টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবগঠিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে যুবদলের একাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু মিছিল করেছে।

জানা যায়, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানা যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে শেখ সুমনকে সভাপতি এবং আজিজুর রহমান টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার একদিন পার না হতেই বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজলের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মশাল ও ঝাড়ু হাতে প্রতিবাদ মিছিল করেন।

মিছিলটি টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে শফিউদ্দিন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা “অবৈধ কমিটি মানি না, মানবো না”, “পকেট কমিটি মানি না, মানবো না”, “রাজপথের সেলিম ভাই, আমরা তোমায় ভুলি নাই”—সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা জানান, নবগঠিত কমিটি বাতিলের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন