ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট অনুমোদন

#

মতিন গাজী (যশোর)

১৩ জানুয়ারি, ২০২৬,  5:51 PM

news image

দৈনিক প্রভাত ফেরি পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ কে ইউনিট প্রধান ও দৈনিক জনতা, দৈনিক কল্যাণ-এর উপজেলা প্রতিনিধি ও অপরাজেয় বাংলা নিউজ পোর্টাল'র প্রকাশক সম্পাদক কামরুল ইসলামকে ডেপুটি ইউনিট প্রধান করে নয় সদস্য বিশিষ্ট যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর দুই বছর মেয়াদী অভয়নগর ইউনিট অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১২-০১-২৬) দুপুরে প্রেসক্লাব যশোরে ইউনিয়নের নিজস্ব কাউন্টারে বসে কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম যৌথ স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন করেন।

এর আগে ইউনিয়নের নোয়াপাড়া ইউনিট শাখায় এক সাধারন সভার মাধ্যমে নয় সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শেখ আসাদুল্লাহ আসাদ (দৈনিক দিনকাল), তাওহীদ হাসান উসামা (এনটিভি), মো.আমিরুল ইসলাম (আইপি টিভি এবি ৭১), মো. শামসুজ্জামান মন্টু (দৈনিক গ্রামের কাগজ), মো.মিজানুর রহমান (দৈনিক সত্যপাঠ), আলী আকবর সম্রাট (আইপিটিভি গাংচিল) ও ক্যামেরা পার্সোন এটিএন নিউজ, মো. নাসিরুজ্জামান হৃদয় (দৈনিক রানার)।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন