ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

যশোরে ১টি বিএনপি, ৫টিতে জয়ী জামায়াত

#

মতিন গাজী (যশোর)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:31 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনের প্রাথমিক ফলাফলে পাঁচটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে।

বৃহস্পতিবার প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে। যশোর-১ (শার্শা) আসনে ১০২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আজীজুর রহমান ১ লাখ ১৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯৯৫ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ১৭৫টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ ১ লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩২২ ভোট।

যশোর-৩ (সদর) আসনে ব্যতিক্রমী ফলাফল এসেছে। ১৯০টি কেন্দ্রের গণনায় বিএনপির প্রার্থী ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।

যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে ৫৭টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী গোলাম রসুল ৬১ হাজার ৭১৩ ভোট পেয়ে এগিয়ে থেকে বিজয়ের পথে রয়েছেন। বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ৪৭ হাজার ৩৮১ ভোট।

যশোর-৫ (মণিরামপুর) আসনের ১২৮টির মধ্যে ১০৬টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী গাজী এনামুল হক ১ লাখ ৯ হাজার ৮৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন পেয়েছেন ৬৯ হাজার ১৮২ ভোট এবং বিএনপির প্রার্থী রশীদ আহমাদ পেয়েছেন ৪৪ হাজার ৭১৪ ভোট।

যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রের ফলে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী অধ্যাপক মুক্তার আলী ৯১ হাজার ভোট পেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৫৬৯ ভোট।

প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, যশোরের অধিকাংশ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন। তবে যশোর-৩ আসনে বিএনপি শক্ত অবস্থান ধরে রেখে বিজয় লাভ করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন