ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

#

রুয়েল কামাল (বড়লেখা)

২৯ ডিসেম্বর, ২০২৫,  4:56 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সোমবার উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা বড়লেখা ও জুড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই মনোনয়নপত্র জমা দেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গালিব চৌধুরী এবং জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মারুফ দস্তগীরের নিকট মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ৭ প্রার্থী। 

মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (গণফ্রন্ট) প্রার্থী মো. শরিফুল ইসলাম মুন্সি (মাছ প্রতীক)।

এ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মৌলভী লোকমান আহমদ, এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুর নুর তালুকদার। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা মুফতি বেলাল আহমদ।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করেন।