ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মৌলভীবাজার সাবেক জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদকের স্থগিতাদেশ প্রত্যাহার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৬ জানুয়ারি, ২০২৬,  1:15 AM

news image

মৌলভীবাজার জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকশের দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হযেছে।

সোমবার (৪ঠা জানুয়ারি) বিএনপি'র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ২২শে আগষ্ট দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকশের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ দেয়া হয়।

উল্লেখ্য রাজনৈতিক জীবনে মতিন বকশ মৌলভীবাজার থানা শাখার যুবদল সভাপতি ১৯৮৮ সালে, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ১৯৯৬ সালে, সাধারণ সম্পাদক জেলা যুবদল ২০০১ সালে, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল ২০১১ সালে।

নিষ্ঠার সাথে তিনি দায়িত্বে থেকে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  নির্বাচিত হন ২০১৯ সালে। সদ্য পতিত সরকারের পট পরিবর্তন পর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হন তিনি। 

রাজনৈতিক জীবনে প্রথম কারাবাস ১৯৯৮ সালের হরতাল চলাকালে। ২০১১সালে বেগম খালেদা জিয়াকে নিজ বাড়ী থেকে উচ্ছেদ করার সময়ে হরতাল আহ্বান করলে ২৫শে নভেম্বর ২০১১ সালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন।

পরবর্তীতে ২০১৫ সালে পুলিশ এসলট মামলায় গ্রেপ্তার হন, ২০১৭ সালে কোট ওয়ারেন্টে কারাগারে যান। বিভাগীয় নেতাদের মামলায় ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সোস্যাল মিডিয়ায় লেখালেখির জন্য গ্রেপ্তার হয়ে নির্বাহী আদেশে রাজবন্দী হিসেবে কারাবরণ থেকে মুক্তি পান।

পাশাপাশি সামাজিক কর্মকান্ডে জড়িত থেকে সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে বিচার শালিসি ও মহান পেশা সাংবাদিকতা শিক্ষার সাথে জড়িত হয়ে দেশ ও জাতির কল্যাণে সর্বদা সচেষ্ট ভূমিকা রয়েছে তার। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন