ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম বেগবানের আহ্বান

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ অক্টোবর, ২০২৫,  1:21 AM

news image

বিএনপি'র চলমান প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সভা।

শনিবার(২৫শে অক্টোবর) দুপুরে জেলা বাস-মিনিবাস কার্যালয়ে জেলা বিএনপি'র উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপি'র নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় জেলা বিএনপি'র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপন সভা পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপি'র চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, নাসির উদ্দিন মিঠু, মোশারফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকসি মিসবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম শেলুন, মৌলভীবাজার পৌর বিএনপি'র সভাপতি অলিউর রহমান, সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি'র নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ত্বরান্বিত করতে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌর বিএনপি'র প্রতিটি ইউনিটে এ কার্যক্রম আরও গতিশীল করে তোলার আহ্বান জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন