ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০১ জুলাই, ২০২৬,  2:36 AM

news image

মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০শে জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার জেলার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ আহ্বান করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা এবং এসব বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন