ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৮ নভেম্বর, ২০২৫,  8:10 PM

news image

মৌলভীবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক মঙ্গলবার কর্মস্থলে যোগদান করলেন।মৌলভীবাজার জেলার নবাগত জেলার প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন তৌহিদুজ্জামান পাভেল ।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভাডর গ্রহন করেন।

গত ১৩ই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে।

তৌহিদুজ্জামান পাভেল এর আগে জেলার রাজনগর উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে ৫ মাস দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে সদ্য বিদায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনকে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি মৌলভীবাজারে প্রায় ১৪ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বহু উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন