ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মৌলভীবাজারের রাজনগরে দিনের আলোয় প্রকাশ্যে ব্যবসায়ীর টাকা ছিনতাই

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২০ নভেম্বর, ২০২৫,  1:36 AM

news image

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছিনতাইকারীরা এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের উদনাছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রের বরাতে জানা গেছে, রাজনগরের উত্তরবাগ ইউনিয়নের চাঁন্দবাগ গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমরান মিয়া। পিতা ও পুত্র মুদির দোকানের মালামাল কেনার জন‍্য মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে যাচ্ছেন। তারা উদনার পুল নামক স্থানে আসলে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে অপরিচিত চারজন লোক নেমে তাদের সাথে থাকা ১টি কালো ব্যাগে দোকানের নগদ ৫ লাখ টাকা ছিনতাই করে প্রাইভেটকার যোগে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: মোবারক হোসেন খাঁন বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি তবে ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন