ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ

মেডিকেলের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর

#

নিশাত শাহরিয়ার

০৬ অক্টোবর, ২০২৫,  11:45 PM

news image

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সোমবার স্বাস্থ্য শিক্ষা পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়েছে

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান, ভর্তি পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে চলমান রয়েছে এমবিবিএস পরীক্ষার তারিখ আগে নেওয়ার কারণ হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন রমজান মাসের কথা উল্লেখ করেছেন তিনি

সভায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক . মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা) অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর প্রমুখ

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে হাজার ২৯৩টি আসন রয়েছে দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে