ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

মিরপুর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যার বিচার চায় পরিবার

#

শাফায়েত হোসেন (স্টাফ রিপোর্টার)

২১ মে, ২০২৬,  11:16 PM

news image

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়েসী শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা দাবি করেছেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং তারা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চান। 

নিহত শিশুর পরিবারের একাধিক সদস্যরা জানান, তাদের ছোট্ট সন্তানকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন এবং এখন ন্যায়বিচারের প্রত্যাশায় দিন গুনছেন।

স্বজনরা বলেন, আমরা জানি না আমাদের শিশুর হত্যার বিচার আদৌ পাব কি না। আদালতের বারান্দায় ঘুরতে হবে কিনা তাও জানি না। আমরা শুধু চাই সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

পরিবারের পক্ষ থেকে মানবাধিকার সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনা হয়।

এলাকাবাসীরও দাবি, দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন