ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষনা

#

নিশাত শাহরিয়ার

০৭ মার্চ, ২০২৬,  4:21 AM

news image

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।

ঘোষিত কমিটিতে রয়েছেন—আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি।

অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনায় এই কমিটি মূল নেতৃত্বের দায়িত্ব পালন করবে।

এ প্রসঙ্গে কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি জানান।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে ‘অলটারনেটিভস’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন