ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টির আলোচনা সভা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:32 AM

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টি-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার,২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় রাজধানীর কাকরাইলের মায়াকাননে অবস্থিত পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার। সভা পরিচালনা করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তান, নির্যাতিতা মা-বোনসহ গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও সংসদ সদস্য, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা জননেতা পীর হাবিবুর রহমান, সম্প্রতি প্রয়াত পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শহীদুল ইসলাম, মুক্তিযুদ্ধের সংগঠক আরশাদ হারুন, সম্পাদকমণ্ডলীর সদস্য ফরিদ আহমদ, আবদুল আলীমসহ সকল প্রয়াত নেতৃবৃন্দের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ-এর সভাপতি অ্যাডভোকেট এস এম এ সবুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, ন্যাপ (মো)-এর সম্পাদকমণ্ডলীর সদস্য কর আইনজীবী পার্থ সারথি চক্রবর্তী, আনসার আলী, গণতন্ত্রী পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান, সাদীত আহমদ সাদী, শফি রেজা নূর মজুমদার, হরি প্রসাদ মিত্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-এর সভাপতি তানজিম হায়দার চঞ্চল, ন্যাপ (এনাম)-এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মামুন, সম্মিলিত সামাজিক আন্দোলন-এর সালেহ আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদারে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন