ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

মরহুম হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  1:53 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জের ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১ টায় বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান আলেম, কোরআনে হাফেজ ও নিষ্ঠাবান শিক্ষক। সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুষ্ঠানে এলাকার আলেম-ওলামা, শিক্ষকবৃন্দ, মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন