ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

মধুপুরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১১ অক্টোবর, ২০২৫,  8:56 PM

news image

শনিবার (১১ অক্টোবর) বিকেলে টাংগাইলের মধুপুর উপজেলার ৫ নং গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ী পূর্বপাড়া তরুণ ক্লাব এর আয়োজনে ঐতিহ্যের জনপ্রিয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় মধুপুর উপজেলার ৫ নং গোলাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী (অবঃ) লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

কুড়িবাড়ী পূর্বপাড়া তরুণ ক্লাব আয়োজিত ফাইনাল খেলায় অংশ করেন এস এস স্পোর্টিং ক্লাব ও শাপলা স্পোটিং ক্লাব। এস এস স্পোর্টিং ক্লাবকে ৩ পয়েন্টে পরাজিত করে শাপলা স্পোটিং ক্লাব।

গ্রামীণ ঐতিহ্যের একসময় অত্যন্ত জনপ্রিয় হা-ডু-ডু খেলা এখন অনেকটাই বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে এ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও খেলাটিকে পুনরুজ্জীবিত করতে স্থানীয় তরুণরা এ প্রতিযোগিতার আয়োজন করে।

খেলা দেখতে মাঠে কয়েক শতাধিক দর্শক ও ক্রীড়াপ্রেমী উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান দর্শকরা।

খেলা শেষে ২ দলের হাতে পুরস্কার তুলে দেন  টাঙ্গাইল -১ আসনের (ধনবাড়ী – মধুপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী (অবঃ) লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন