ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

#

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)

১০ আগস্ট, ২০২৬,  2:50 AM

news image

‘আদিবাসীদের জীবন মান ও ঐতিহ্য সংরক্ষণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 (৯ আগস্ট) রবিবার মৌলভীবাজার জেলা অডিটোরিয়ামে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় । র‍্যালিতে বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে আদিবাসীদের জীবন মান সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের দাবি সংবলিত নানা স্লোগান দেয়া হয়। 

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ। বড়লেখা উপজেলা সহকারী কমিশনার ভুমি নাইমা নাদিয়া, ওসি মনিরুজ্জামান খান উপজেলা বি এন পির সাবেক আহবায়ক জয়নাল আবেদীন জুড়ি উপজেলা বি এন পির সহসভাপতি আব্দুল কাইয়ুম প্রেসক্লাব সম্পাদক আব্দুর রব,আদিবাসী উপজেলার সাধারণ সম্পাদক এলিয়াস বারে। অনুষ্ঠানে এম পির  স্ত্রী  ও মেয়ে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি নারায়ন কুর্মি। 

আয়োজকরা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি প্রজন্ম থেকে প্রজন্মে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন