ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেলাল রহমান মজুমদার কুমিল্লা-৯ আসনে বিএনপির মিডিয়া ম্যানেজার

#

আমজাদ হোসেন (লাকসাম)

০৬ জানুয়ারি, ২০২৬,  6:14 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগন্জে বিএনপির মিডিয়া ম্যানজার মনোনীত হয়েছেন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল রহমান মজুমদার।

তিনি বিএনপি প্রার্থী জনাব আবুল কালামের নির্বাচনী কর্মকাণ্ড সম্পর্কিত ব্যাপারে সাংবাদিকদের সাথে মিডিয়া সেলের প্রধান হিসেবে সার্বিক সমন্বয় সাধন করবেন।

জানাগেছে, গত ২২ ডিসেম্বর ২০২৫ রাজধানী ঢাকা কাকরাইলস্হ ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিএনপি কেন্দ্রীয় কমিটির তত্বাবধানে পরিচালিত এ সম্পর্কিত একটি কর্মশালায় কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

উল্লেখ্য, তৃনমুল থেকে বেড়ে ওঠা বেলাল রহমান মজুমদার ছাত্রদল,যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি লাকসাম পৌরসভা বিএনপি সদস্য সচিব ও বর্তমানে যুগ্ম সম্পাদকের দায়িত্বরত।

মিডিয়া বান্ধন হিসেবে বহুল পরিচিত বিএনপির নেতা বেলাল রহমান মজুমদার লাকসাম পৌরসভা বাংলাদেশ জাতীয় মানবাধিকার কাউন্সিল সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন।তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সমাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন