ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বেনাপোলে শার্শা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২৫ জানুয়ারি, ২০২৬,  11:50 AM

news image

যশোরের শার্শা বেনাপোলে কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়ন ও সমসাময়িক শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) বেনাপোল কাস্টম হাউজের সামনে শার্শা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো: নুরুজ্জামান লিটন।

এসময় আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে কিন্ডারগার্টেন শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের সম্মান ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে যশোর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সোহারাব হোসেন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কোষাধক্ষ্য আশরাফুল আলমসহ শার্শা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, পরিচালক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন