ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিচারক হতে চায় প্রাথমিক পরীক্ষায় বৃত্তি পাওয়া আদিবা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৪ জুলাই, ২০২৬,  2:04 AM

news image

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা রহমান প্রান্তি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

প্রান্তির বাবা মো. হাবিবুর রহমান, একজন ব্যাংকার এবং মা ফারজানা আক্তার পলি, একজন চারুকলার শিক্ষক। তারা জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, সঠিক দিকনির্দেশনা এবং প্রান্তির নিয়মিত অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। এ জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

অভিভাবকরা জানান, তাদের প্রত্যাশা মেয়ে কেবল লেখাপড়ায় নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। ভবিষ্যতে আদিবা রহমান প্রান্তির স্বপ্ন একজন বিচারক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা।

মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের জন্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তার বাবা মা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন