ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

বিএনপি নেতা তারেক মাহমুদ জুয়েলের ওপর অতর্কিত হামলা

#

নিশাত শাহরিয়ার

২১ অক্টোবর, ২০২৫,  7:16 PM

news image

রাজধানীর শেরেবাংলা নগর থানা জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় কর্মী তারেক মাহমুদ জুয়েলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ২০ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পাশে জুয়েলের উপর হামলা চালায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সৈকতসহ বেশ কয়েকজন। তাকে মারধরের পাশাপাশি গুলিও করা হয়। কিন্তু ঘটনাচক্রে তিনি বেঁচে যান। 

স্থানীয়রা জানান, সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে তারেক মাহমুদ জুয়েলসহ কয়েকজন চক্ষু বিজ্ঞান হাসপাতালের পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এমন সময় সৈকত ও তার সঙ্গীরা জুয়েলের উপর অতর্কিত হামলা চালায়। সৈকতের সাথে পিস্তল দেখে জুয়েলের সাথে থাকা লোকজন ভয়ে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই পুলিশের গাড়ির উপস্থিতি টের পাওয়ায় সৈকত ও তার সঙ্গীরা পালিয়ে যায়।‌

এ ব্যাপারে শেরেবাংলা থানার এসআই মিরাজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার রাত সাড়ে দশটার দিকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দিয়ে যাবার পথে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু পুলিশের গাড়ি দেখা মাত্রই অভিযুক্তরা পালিয়ে যায়। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান শেরেবাংলা থানার এসআই মিরাজ। ‌

এ ব্যাপারে তারেক মাহমুদ জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন থেকে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে রোগী ভাগিয়ে নেওয়াসহ বিভিন্ন ধরনের নিয়ম বহির্ভূত কাজ করে আসছিলেন সৈকত ও তার সঙ্গীরা। জুয়েল তাদের এই কাজে বাধা দেওয়ায় তার উপরে অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। 

তবে এ ব্যাপারে অভিযুক্ত সৈকতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

উল্লেখ্য, তারেক মাহমুদ জুয়েল দীর্ঘ সময় ছাত্রদলের রাজনীতি করার পর এখন মূল দল বিএনপি'র একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।