ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বিএনপি নেতার অনুরোধে অনশন ভাঙ্গলেন আমজনতার তারেক রহমান

#

নিশাত শাহরিয়ার

০৯ নভেম্বর, ২০২৫,  10:03 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে অবশেষে অনশন ভেঙ্গেছেন 'আমজনতার দল'-এর সদস্য সচিব তারেক রহমান। দলের নিবন্ধনের দাবিতে গত মঙ্গলবার থেকে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন করছিলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে (ইসি) কথা বলেছি। আশা করি, তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি দুটি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিলে তারেকের আমজনতার দল নিবন্ধন দৌড়ে ছিটকে পড়ে। এরপর বিকেল ৪টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন।

প্রায় ১৩৩ ঘন্টা অনশনের পর রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেয়া হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন