ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

বিএনপি ও গণঅধিকারের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

#

নিশাত শাহরিয়ার

২৪ মার্চ, ২০২৬,  10:00 PM

news image

বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

এসময় এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও এস এম সাইফ মোস্তাফিজ তাদের বরণ করে নেন।

গণঅধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগদান করা মাসুম শেখ বলেন, চব্বিশের আন্দোলনের মধ্যদিয়ে গড়ে ওঠা এনসিপির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা স্বেচ্ছায় যোগদান করেছি।

এনসিপিতে শতাধিক তরুণের যোগদানের বিষয়টি জানিয়ে দলটির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই-সংগ্রাম, গুম ও খুনের শিকার হয়েছেন।

এখন সু-সময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এতে তারা কষ্ট পেয়েই মূলত এনসিপিতে যোগদান করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন