ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

#

তাওহীদ (সরকারী বাংলা কলেজ) মিরপুর

২০ মার্চ, ২০২৬,  7:10 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর  সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজা দেশবাসী, মুসলিম উম্মাহ এবং বিশেষ করে বাঙলা কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতের মাস পবিত্র রমজান শেষে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আনন্দ ও খুশির বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মহান শিক্ষায় উজ্জীবিত করে। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা অর্জন করেছি, তা যেন সারা বছর আমাদের জীবন পরিচালনার পথপ্রদর্শক হয়।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার আনন্দ। সমাজের বিত্তবানরা যদি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়, তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। আমরা যারা শিক্ষার্থী, আমাদের উচিত মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সমাজের কল্যাণে কাজ করা এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসা।”

ছাত্রনেতা ফয়সাল রেজা বলেন, “বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমরা চাই, বাঙলা কলেজ হোক শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার এক উজ্জ্বল কেন্দ্র। এই ঈদের পবিত্র দিনে সকল বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকি।”

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি। ঈদের এই আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে যাক, সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে—এই কামনা করছি।”

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সকলের ইবাদত কবুল করেন, দেশ ও জাতিকে সকল প্রকার সংকট থেকে মুক্তি দেন এবং সবার জীবনে বয়ে আনেন অনাবিল শান্তি ও কল্যাণ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন