ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বাগাতীপাড়ায় আওয়ামী লীগ কর্মীর দখলে মসজিদের জমি

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১১ নভেম্বর, ২০২৫,  2:18 AM

news image

নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ জমি দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ কর্মী জনাব মাষ্টার— এমন অভিযোগ উঠেছে স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের কাছ থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দখলকৃত ওই জমিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে গাছপালা রোপণ ও কিছু স্থাপনা নির্মাণ করেছেন। একাধিকবার মসজিদ কমিটি ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জায়গাটি ছাড়ার অনুরোধ জানালেও তিনি তাতে সাড়া দেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

মসজিদ কমিটির সদস্যরা জানান, উক্ত জমিটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত, যা মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে ব্যবহারের জন্য নির্ধারিত। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনাব মাষ্টার বহু বছর ধরে অবৈধভাবে জায়গাটি দখল করে রেখেছেন। এতে মসজিদের সম্প্রসারণ, সংস্কার ও ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন।

রামপাড়া এলাকার সাধারণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি শুধু জমি দখলের ঘটনা নয়, এটি ধর্মীয় সম্পত্তি দখলের দুঃসাহসিক উদাহরণ।” তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে মসজিদের জমি দখলমুক্ত করে ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও মুসল্লিদের অধিকার রক্ষা করা যায়।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং রামপাড়া জামে মসজিদের জমি পুনরুদ্ধার করবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন