ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৬ নভেম্বর, ২০২৫,  10:07 PM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন।

এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল, দেশি-বিদেশি প্রজাতির খরগোশ ও বিড়ালসহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হয় উন্নত পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, “খামারভিত্তিক অর্থনীতি উন্নয়নে এমন প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে খামারিরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং উৎপাদনে উৎসাহিত হয়।”

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি প্রমুখ।

সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, খামারিদের মধ্যে নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, রোগপ্রতিরোধ, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে ছিল সচেতনতামূলক বিভিন্ন সেশন। দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, খামারি ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন