ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২৩ অক্টোবর, ২০২৫,  10:22 PM

news image

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নাটোর জেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মান্নাফ।

উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী প্রভাষক মোঃ আরিফুল ইসলাম তপু-এর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী মুনজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার প্রধান সমন্বয়কারী তাইজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি ও মাশরাফি বিন মোস্তফা সাফাত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই এনসিপির মূল অঙ্গীকার।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাহবুব আলম।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন