ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাগাতিপাড়ায় এনসিপির আহবায়ক কমিটি গঠন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২২ নভেম্বর, ২০২৫,  1:00 PM

news image

নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা শাখার এ কমিটিতে প্রভাষক আরিফুল ইসলাম তপুকে আহবায়ক ও মুনজুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির নাটোর জেলা কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নাফ।

সভায় জেলা এনসিপির আহবায়ক মো. আব্দুল মান্নাফ জানান, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এই আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, জাতীয় ও স্থানীয় রাজনীতিতে এনসিপির আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে কমিটি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তারা।

এসময় এনসিপি'র জেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক সরকার ও তাইজুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক মো. নূরুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রভাষক মো. আরিফুল ইসলাম তপু বাগাতিপাড়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী এবং মুনজুর রহমান যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন