ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বাগাতিপাড়ায় ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ উদ্ধার

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

২২ সেপ্টেম্বর, ২০২৬,  3:03 AM

news image

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নাটোর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মিশ্রিপাড়া গ্রামের মো. বকুল আলীর (পিতা—মো. আব্দুস সালাম) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই বাড়ি থেকে প্রায় ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের এসআই আবুল কালাম আজাদ জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন