ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবীতে কচুয়ায় মানববন্ধন

#

জুয়েল রানা (চাঁদপুর জেলা প্রতিনিধি )

২৯ নভেম্বর, ২০২৫,  12:20 AM

news image

চাঁদপুরের কচুয়ায় মহান আল্লাহ কে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক কটুক্তি করার প্রতিবাদে গ্রেফতারকৃত আবুল সরকারের শাস্তি এবং বাউলদের ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার সাচার বাজারে এই মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাচার বাজার মুসলিম তৌহিদী জনতার ব্যানারে শুক্রবার বিকেলে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আল আকসা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড্রে প্রতিবাদ সভায় মিলিত হয়।

তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশ, কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ ফারুক সরকারের পরিচালনায় বক্তব্য দেন, আল আকসা মসজিদের ইমাম হাফেজ মো. দেলোয়ার হোসাইন, সাচার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. এম এ কাশেম চৌধুরী, মাও: আব্দুল হান্নান, সাচার সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোঃ নুরুল হক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ সাইফুর রহমান, তুহিবুল তালুকদার, আবুল হোসেন ভূইয়া, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সাচার বাজারের ব্যবসায়ী বৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন