ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের পরিচালক শফিকুল আলমের মৃত্যু, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

#

নিশাত শাহরিয়ার

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  3:52 PM

news image

বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা বিভাগের পরিচালক শফিকুল আলম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি....রাজিউন)। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবন প্রাঙ্গণে শফিকুল আলমের জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতারের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ অসংখ্য গুণগ্রাহী তার জানাজায় অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তথ্য উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শফিকুল আলম বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। শফিকুল আলমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী-সন্তান, ভাই-বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন