ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বর্তমান সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের

#

জে এইচ টিপু

১৬ অক্টোবর, ২০২৫,  5:28 PM

news image

অশান্তির জন্য কোন নোবেল বা আন্তর্জাতিক পুরস্কার থাকলে বাংলাদেশ তার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশে চরম অনিশ্চয়তা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষদের এখন পৃথিবীর প্রায়ই দেশে ভিসা প্রদান করতে চাচ্ছেন না একইভাবে ঐ দেশের জনগনকেও বাংলাদেশে ভ্রমনের বিষয়ে নিরুৎসাহিত করছেন।

গত বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের জিএম কাদের বলেন, দেশের বর্তমান অবক্ষয় থেকে রক্ষাকবচ, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন। বর্তমান সরকার নিরপেক্ষ নয়। সে কারনে প্রয়োজন সরকার পরিবর্তন। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ও সে সরকারের অধীনে আগামী তিন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, অংশ গ্রহনমূলক নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন মনে করি। এ সরকার যত তাড়াতাড়ি বিদায় নেবেন, দেশের জন্য ততই মঙ্গল।  

গত ১১ অক্টোবর জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে আয়োজিত কর্মী সমাবেশ পুলিশি বাধায় পন্ড হওয়া প্রসঙ্গে তিনি বলেন, হঠাৎ করে কোন ধরনের উস্কানি ছাড়াই শান্তিপূর্ন সমাবেশে পুলিশ জলকামান দিয়ে পানি নিক্ষেপ করা শুরু করে। উপস্থিত নেতারা কিছু বুঝে ওঠার পূর্বেই জনবহুল সমাবেশের মাঝখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়া শুরু করে এবং পরবর্তীতে টিআর গ্যাস নিক্ষেপের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রান বাঁচাতে এদিক ওদিক ছোটা ছুটি করলে পুলিশ তাদের উপর লাটিচার্জ শুরু করে। সরকারী বাহিনীর এমন কর্মকান্ড অন্তবর্তী সরকারের ইচ্ছার প্রতিফলন বলে মনে করি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের এমন পক্ষপাত মূলক আচরন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করে না। এই সরকার কোন নিরপেক্ষ, সুষ্ঠ ও অংশগ্রহন মূলক নির্বাচনের আয়োজন করতে ইচ্ছুক নয়, আমাদের মত নিবন্ধিত দলের স্বাভাবিক শান্তিপূর্ন কর্মকান্ডে বাধাদান এটাই প্রমান করে।   

সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইন্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী, দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন