ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বটিয়াঘাটায় বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব

#

ইমরান হোসেন (খুলনা)

০২ অক্টোবর, ২০২৫,  10:59 PM

news image

বটিয়াঘাটা উপজেলায় মোট ১০৬ মন্দিরে পূজা সম্পূর্ণ হয়।‌ বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হলো শারদীয়া দুর্গোৎসব। সারা হিন্দু বাঙালি সমাজের প্রাণের উৎসব শারদীয়া দুর্গোৎসব শুরু হয় মহালয়ার মাধ্যমে এবং তা শেষ হয় বিজয়া দশমীর মধ্যে দিয়ে।

এই অনুষ্ঠানটি ধর্মীয় আনুষ্ঠানিকতার নয়, বরং আবেগ, ঐতিহ্য ও সামাজিক সংহতির এক অপূর্ব মিলনক্ষেত্র। মহালয়ার দিন থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিক শুরু হয়। ঐদিন ভোরবেলা মহালয়ার চণ্ডীপাঠ বাঙালির ঘরে ঘরে ধ্বনিত হয়।

পুরাণ মতে, এই দিনেই দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয় অসুরদের বিনাশের জন্য। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ, যা আশ্বিন মাসের শুক্লপক্ষের সূচনা নির্দেশ করে। দুর্গাপূজা: আচার-অনুষ্ঠান ও আনন্দের দিনগুলি মহালয়ার পরে আসে ষষ্ঠী, যার মাধ্যমে প্রতিমা উন্মোচনের মাধ্যমে শুরু হয় মূল পূজার পর্ব। তারপর একে একে সপ্তমী, অষ্টমী, নবমী প্রতিটি দিনই একেকটি বিশেষ আচার ও ধর্মীয় মাহাত্ম্য বহন করে। অষ্টমীর দিন কুমারী পূজা ও সন্ধিপূজা বিশেষভাবে উল্লেখযোগ্য। নবমীতে হয় মহানবমী পূজা ও হোম।

বিজয়া দশমী: বিদায় ও শুভেচ্ছার দিন দশমী তিথিতে দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয়। এই দিনই মূলত উৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। বিজয়া দশমীর দিনে একে অপরকে 'শুভ বিজয়া' জানিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। বরণ, সিঁদুর খেলা, মিষ্টি মুখ সব মিলিয়ে এই দিনেও থাকে এক বিশেষ আনন্দ ও আবেগ।

সমাপ্তি নয়, অপেক্ষার সূচনা বিজয়ার সাথে সঙ্গেই শুরু হয় আবার এক বছরের অপেক্ষা। "আসছে বছর আবার হবে" এই আকাঙ্ক্ষা নিয়ে বিদায় জানানো হয় দুর্গা মাকে। ২৮ সেপ্টেম্বর রবিবার থেকে মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয় পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ।

দুর্গাপূজাকে প্রানবন্ত ও আকর্ষণীয় করতে বিভিন্ন পুজা মন্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মীয় ও মাঙ্গলিক এবং বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যে ছিলো দেবীর আবির্ভাব-কে ঘিরে ধর্মীয় আলোচনা,প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজো ও আরতী, শঙ্খধ্বনি প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বলন,সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশন, ম্যাজিক ,সামাজিক ও ধর্মীয় নাটক। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন