ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বটিয়াঘাটার পুটিমারি গ্রামে আদালতের আদেশ অমান্য করে জমিতে নির্মাণ কাজের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৬,  2:13 AM

news image

‎খুলনার বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুটিমারী গ্রামে আদালতের আদেশ অমান্য করে মোঃ কামাল ব্যাপারীর বিরুদ্ধে বিবিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকাবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

‎অভিযোগকারী ছালমা বেগম ও মো. জামাল (পিতা– সোরাফ ব্যাপারী) জানান, জমি সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ মো. কামাল ব্যাপারী, মো. কামরুল ব্যাপারী (পিতা– সোহরাব ব্যাপারী) এবং মো. সোহরাব ব্যাপারী (পিতা– মৃত রহমান ব্যাপারী) আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে পাকাবাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

‎তাদের আরও অভিযোগ, প্রতিদিন গভীর রাতে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে বাড়ির আশপাশে ঘোরাফেরা করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এতে পরিবারের নারী, শিশু ও বয়স্ক সদস্যরা আতঙ্কের মধ্যে বসবাস করছেন। আদালতের আদেশ বাস্তবায়ন, নির্মাণকাজ বন্ধ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 

‎এ বিষয়ে অভিযুক্ত মো. কামাল ব্যাপারী বলেন, জমি নিয়ে আদালতে করা অভিযোগ খারিজ হয়েছে। জমিটি আমাদের নিজস্ব মালিকানাধীন। তাই আমরা আইনগতভাবেই নির্মাণকাজ করছি। তিনি আরও জানান, তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এবং বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

‎উল্লেখ্য, উভয় পক্ষই জমির মালিকানা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করছেন। বিষয়টি আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের বিবেচনাধীন। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন