ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

বটিয়াঘাটায় দিনব্যাপী আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

#

ইমরান হোসেন (খুলনা)

৩০ জুন, ২০২৬,  6:44 PM

news image

খুলনার বটিয়াঘাটা উপজেলায় AMRA প্রকল্পের আওতায় ২৯ মে ২০২৬ তারিখ রোজ সোমবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপকারভোগী যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ শোয়েব সাত- ঈল ইভান,উপজেলা কৃষি অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেহানা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সমাজসেবা অফিসার নিগার সুলতানা ও বিএডিসি প্রকৌশলী শরিফুল ইসলাম।

উক্ত কর্মশালায় সুশীলন এর প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে সম্যক আলোচনা করেন। যাতে বিস্তারিতভাবে প্রান্তিক পর্যায়ের দুর্যোগ-কবলিত মানুষদের নিয়ে কাজ করার কথা বলা হয় এবং প্রান্তিক মানুষদের জলবায়ু সহনশীল ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি কাজ করবে বলা হয়।

ইতোমধ্যে প্রকল্পের আওতায় সূরখালী ইউনিয়নের ০১ ও ০৪ নং ওয়ার্ডের গরিয়ারডাঙ্গা ও ভগবতীপুর গ্রাম থেকে ১০৩ জন উপকারভোগী নির্বাচন করে কমিউনিটির অংশগ্রহণে স্থানীয় সরকারের প্রতিনিধি বৃন্দের দ্বারা তালিকা যাচাই করন সম্পন্ন হয়েছে।

ইউএনও মহোদয় সহ অন্যান্য প্রতিনিধিগণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের আশ্বাস জ্ঞাপন করেন। এ সময় সুশীলন এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ,নুরুন্নবী প্রিন্স, তাপস দাস ও দীপা বিশ্বাস।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন