ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

বটিয়াঘাটায় বিএনপি'র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

#

ইমরান হোসেন (খুলনা)

২২ অক্টোবর, ২০২৫,  2:24 AM

news image

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বটিয়াঘাটা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি'র আহবায়ক এজাজুর রহমান শামীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি'র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম শামীম কবির, জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ সুলতান মাহমুদ, শেখ মোঃ মাসুদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন ঢালী।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে সেলিম রেজা হাওলাদার, মোঃ রাশেদ কামাল, মোঃ জসিম উদ্দিন, মোঃ ইমরান আহমেদ, মোঃ আসাদ মোল্লা ,মোঃ জাহাঙ্গীর হাওলাদার, পলাশ মহালদার ,মোঃ সেলিম শেখ, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আরিফুজ্জামান দুলু , উপজেলা জিয়া পরিষদের সদস্য সচিব এম এম এ বাসার,মোঃ শাহাবুদ্দিন শেখ, মাকসুদ, সজীব, বিরাজ গোলদার, জুয়েল,শান্ত প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন