ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ফজলুল হক মিলন এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর অভিনন্দন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  10:00 PM

news image

গাজীপুরে ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

স্থানীয় রাজনীতিবীদ ও সাধারণ জনগণের মতে, গাজীপুর-৫ আসনের একজন অভিজ্ঞ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।

তারা মনে করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে একেএম ফজলুল হক মিলন দেশের প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থানের সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্বের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন