ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের মিরপুরে ইসলামী যুব কাফেলার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ স্ত্রীর সামনেই দুই লঞ্চের চাপায় প্রাণ গেল স্বামীর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের বদলী ও পদায়ন বদলি করা হলো ভাটারা থানার আলোচিত ওসি ইমাউলকে ​বাংলাদেশের ঈদ সংস্কৃতি ও অর্থনীতি নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি ঢাকা শিশু হাসপাতাল, নিরব কর্তৃপক্ষ ভিডিও ভাইরালের পর নোয়াখালির হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওএসডি মনোয়ার হাসান জীবনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইয়ামাহা রাইডার্স ক্লাব ধনবাড়ীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন কালাইয়ের কৃতি সন্তান আব্দুল বারী

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  4:59 PM

news image

জয়পুরহাট জেলার রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই জেলা থেকে প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী। তাঁর এই অর্জনে জেলাজুড়ে বইছে আনন্দ ও গর্বের আবহ।

১৯৫৫ সালের ১ ফেব্রুয়ারি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বলিশিব সমুদ্র গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মরহুম মো. জাফের আলী মন্ডল এবং মাতা মরহুম মিছিরুন্নেছা বেগম। শৈশবকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী। পড়াশোনা ও চরিত্রগঠনে তিনি সহপাঠী ও শিক্ষকদের কাছে ছিলেন আদর্শ ছাত্র হিসেবে পরিচিত।

দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ সরকারের ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং বিভাগীয় কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সচিব হিসেবে দায়িত্ব শেষে অবসরে যান।

রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে তিনি উপলব্ধি করেন—অবহেলিত জয়পুরহাট জেলাকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা সম্ভব। এই চিন্তা থেকেই অবসর জীবনে তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আসন নং ৩৫) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। জনগণের অকুণ্ঠ সমর্থন তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার স্পষ্ট প্রমাণ দেয়।

পরবর্তীতে বিএনপি সরকার গঠনের সময় দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাঁর উপর আস্থা রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনয়ন প্রদান করেন।

জয়পুরহাটবাসীর প্রত্যাশা, প্রশাসনিক দক্ষতা, দূরদর্শী চিন্তা ও জনকল্যাণমুখী নেতৃত্বের সমন্বয়ে মো. আব্দুল বারী এই জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর হাত ধরে জয়পুরহাট এগিয়ে যাবে নতুন সম্ভাবনা ও সমৃদ্ধির পথে।