ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৬ নভেম্বর, ২০২৫,  10:31 PM

news image

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১১ টায়  উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৫ পালন করা হয়েছে।

এ উপলক্ষে এক বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে সামনে এসে সমাপ্ত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।

র‍্যালি শেষে এবারের প্রতিপাদ্য বিষয় দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণি সম্পদ হবে উন্নতি এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট অফিস চত্বরে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।‌ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন ডাক্তার মোঃ গোলাপ হোসেন।‌

আরো উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম শেখ, ইউ আর সি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান হামিমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কর্মসূচির মধ্যে ছিল স্কুল ফিডিং, প্রাণিস্পদ প্রদর্শণী, গবাদিপশু মুরগির ফ্রি চিকিৎসা, ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প, প্রাণি সম্পদের টেকসই উন্নয়নের তরুণ ও নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশী জনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন