ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশা সীমান্তে মালিক বিহীন ভারতীয় মহিষ আটক

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৫ অক্টোবর, ২০২৫,  3:28 PM

news image

নওগাঁর পোরশা সীমান্তে মালিক বিহীন তিনটি ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল দল। রবিবার ভোরে এসআইপি, আরআইবি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর ইউনিয়নের মনোহরপুর পাকা রাস্তার উপর থেকে স্টিয়ারিং গাড়ি সহ মহিষ গুলি আটক করা হয়।

টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল রসুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মালিক বিহীন ২টি মাঝারি,  ১টি ছোট ভারতীয় মহিষ ও ১টি স্টারিং গাড়ি আটক করেন। আটককৃত স্টিয়ারিং সহ মহিষগুলির আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ টাকা।

নিতপুর বিওপি সিমান্ত কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং  আটককৃত ভারতী য় মহিষ ০৩ টি ও স্টিয়ারিং গাড়ি কাস্টমে জমা করা হয়েছে বলে জানান। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন