ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, আহত ১

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৯ জুলাই, ২০২৬,  7:22 PM

news image

নওগাঁর পোরশায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. আব্দুল্লাহ (১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোসা. রহিমা খাতুন (১৪) নামে আরও এক কিশোরী আহত হয়েছে। ​বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটা পুকুর) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদি প্রবাসী। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে পোরশা হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং নিহত আব্দুল্লাহর আপন খালাতো বোন।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষাক্ত সাপ তাদের কামড় দেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়।

​পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অন্যজন (রহিমা) শারীরিকভাবে সুস্থ আছেন। তবে সাপের কামড়ের আতঙ্কে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন